• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:১১:১৯ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ার পলাতক মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

৩ মে ২০২৫ সন্ধ্যা ০৬:১৮:৪০

কুষ্টিয়ার পলাতক মাদক সম্রাজ্ঞী  গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত কামিনী বেগমকে (৪৩) গ্রেফতার করেছে সেনাবাহিনী।

৩ মে শনিবার সকালে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা থেকে তাকে গ্রেফতার
করা হয়।

গ্রেফতার কামিনী একই এলাকার আজাদ সরদারের স্ত্রী।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কামিনীকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ মার্চ বুধবার সন্ধ্যায় ক্যাপ্টেন লামইয়ানুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের একটি দল চৌড়হাস ফুলতলা এলাকায় অবস্থিত কামিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডিমের দোকানঘরে অভিযান চালায়। সেনাবাহিনীর সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারি উপ পরিদর্শক সোহরাব হোসেনের টিম উপস্থিত ছিলেন।

এ সময় সেভেন স্টার ডিম ভান্ডার নামের ওই দোকানঘর তল্লাশী করে এক কেজি গাঁজা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে সেনাবাহিনীর আভিযানিক দল।

এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কামিনী ও তার সহযোগী মোস্তফা সরদার
পালিয়ে যায়। এ ঘটনার পর উপ-পরিদর্শক রাসেল কবির কামিনী বেগম ও মোস্তফা সরদারকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানের পর থেকে কামিনী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নিজ এলাকা থেকে তাকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। পুলিশের কাছে হস্তান্তর করার পর কামিনীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫