• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৩:৪২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

২ মে ২০২৫ সকাল ০৯:১৭:২৩

পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় সংলগ্ন দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।  

উদ্ধারের সময় তার পরনে ছিল কালো চেক শার্ট, জিন্সের প্যান্ট এবং কোমড়ে লাল রঙের একটি গামছা বাঁধা ছিল।  

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবস্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। কিছু তার চুরি হয়েছে বলেও আমরা দেখতে পেয়েছি। পরে পুলিশকে জানানো হয়।'  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, 'ঘটনাস্থল থেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এটি চুরির চেষ্টায় মৃত্যু কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে ময়নাতদন্তসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯