• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৩৬:০৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

দাগনভূঞায় ফসলি জমির মাটি কাটার অপরাধে ২ জনের কারাদণ্ড

৩০ এপ্রিল ২০২৫ সকাল ১১:৩৯:৪৯

দাগনভূঞায় ফসলি জমির মাটি কাটার অপরাধে ২ জনের কারাদণ্ড

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসান গণিপুর নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় মাটি পরিবহনের কাজে নিয়োজিত ৪টি পিকআপ জব্দ করা হয় এবং ২টি এস্কেভেটর অকেজো করা হয়। জব্দ পিকআপের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

২৯ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কর্তনকারী সমাজবিরোধী, দুর্বৃত্ত ও ফেনীর গণমানুষের এসব শত্রুদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. শাহিদুল আলম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩