• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪১:০৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজার মদের বোতলসহ মাদককারবারি গ্রেফতার

২৭ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৫৮:২১

মৌলভীবাজার মদের বোতলসহ মাদককারবারি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শাহবাজপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫০ বোতল বিদেশী মদসহ মো. আলাউদ্দিন ওরফে আলাই (৫৭) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল রোববার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে আলাউদ্দিন ওরফে আলাইকে গ্রেফতার করা হয়।

এ সময়ে ঘটনাস্থল থেকে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় Officers Choice ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

গ্রেফতার আলাউদ্দিন বড়লেখা থানাধীন পুকুরিয়া গ্রামের তমসির আলীর ছেলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাশেম সরকার জানান, গ্রেফতার আলাউদ্দিন বড়লেখার চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে মাদক, চুরিসহ চারটি মামলা রয়েছে। ৫০ বোতল মদ জব্দের ঘটনায় আলাউদ্দিন ও পলাতক একজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০