• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৪৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

হরিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

২৭ এপ্রিল ২০২৫ সকাল ০৮:১৭:২৩

হরিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দুই শিশুকন্যা পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

২৬ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলো- ওই গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১১), জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (৯)।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

স্থানীয়রা জানান, শনিবার দুপুরবেলা ওই দুই শিশুসহ ৮/৯ জন বাড়ির কাছে খলিলের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। শিশু দুটি সাঁতার জানত না। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মৃত তাজরিন উপজেলার বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে জানা গেছে, নিহত শিশুরা সাঁতার জানত না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪