• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৩:৪১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে অস্ত্র-জালনোটসহ ৩ ডাকাত আটক

২৫ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৪২:৫৮

দৌলতখানে অস্ত্র-জালনোটসহ ৩ ডাকাত আটক

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জালনোটসহ তিনজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

২৪ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মদনপুর চর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। এরা সবাই মদনপুর চরের বাসিন্দা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার রিফাত আহমেদ  জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে মেঘনা নদীর মধ্যবর্তী মদনপুর চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও ৯টি এক হাজার টাকার জালনোটসহ ওই তিন ডাকাতকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ অস্ত্র-গুলি ও আটক ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন। কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬