• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:০৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ককটেলসহ আটক ১৮

২২ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:০৫

বাগেরহাটে ককটেলসহ আটক ১৮

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট খানজাহান আলী মাজার গেটে অবস্থিত জারিফ হোটেল থেকে ছয়টি  ককটেলসহ ১৮ জনকে আটক করেছে সেনাবাহিনী ।

আটকদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ আটকদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদ উল হাসান জানান, মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর হাতে আটক ১৮ জনকে পুলিশে সোপর্দ করেছে। আটকরা হলো আবুল কাশেম সেলিম ভূইয়া, আজিম ভূইয়া, সাগর হাসান, মোস্তফা কামাল, তুফান হাওলাদার, মনি হাওলাদার, নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, সাকিব আহম্মেদ রাজ, সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মো. মাসুক, মিলন সিকদার, রবিউল সরদার, ইয়াসিন আরাফাত, শাহিন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আটকদের বাড়ী বাগেরহাট শহরের নাগেরবাজার, বাসাবাটিসহ জেলার বিভিন্ন গ্রামে। তাদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েল করা হয়েছে।

স্থানীয় নাগেরবাজার ও বাসাবাটি এলাকার একাধিক ব্যক্তি জানান, গত জুলাই বিপ্লবের পর আটক সেলিম ভূইয়া ও আজিম ভূইয়া বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণে চাঁদা আদায়, ব্যবসায়ীদের মারপিট, দলীয় নেতা-কর্মীদের হত্যা প্রচেষ্টাসহ একাধিক কর্মকাণ্ড ঘটিয়েছে। সম্প্রতি জসিম নামের এক যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা ও পায়ের রগ কেটে দেয়। এই ঘটনায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বাগেরহাটের সুশীল সমাজ নিন্দা জ্ঞাপন করেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬