• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৩:১০ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ফরহাদ

২১ এপ্রিল ২০২৫ সকাল ১০:১১:৫৩

ফুলছড়িতে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ফরহাদ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা'র ফুলছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় উদাখালি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন (৪০) কে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ।

২০এপ্রিল রোববার রাতে উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদ হোসেন ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

ফুলছড়ি থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ফরহাদ হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us