• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৪:২২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার

১৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:৪২

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ (৫০) কে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

১৫ এপ্রিল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বৈরাগীরচরস্থ বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জাহিদুল ইসলাম ওই এলাকার ছামসের আলীর ছেলে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা ।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বৈরাগীরচরস্থ বসত বাড়িতে ডিবি‘র ইন্সপেক্টর শেখ আওয়াল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান জাহিদ আটক করে।

পরে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির সিঁড়ির নিচে একটি বস্তার ভিতর শপিং ব্যাগের ভিতরে রুমাল দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে ডিবি।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্র সহ তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন তথ্যে আমরা সেখানে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে আটক ও অস্ত্র গুলি উদ্ধার করি।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিনি আরও জানান, তার নামে একাধিক মামলা রয়েছে এবং অস্ত্র আইনে আরেকটি মামলা দৌলতপুর থানায় এন্ট্রি হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মুঠোফোনে কথা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা  বলেন, ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ এক ইউপি চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা এন্টি হয়েছে। মামলা এন্ট্রির পরে তাকে ডিবি পুলিশ নিয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯