• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৪৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সুবিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই

১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:৩৯

সুবিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: কুমিল্লায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই তিন ভাইয়ের বসত বাড়ি, নগদ টাকা। রইল না খড়কুটোটুকুও। কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

জানা যায়, এ ভয়াবহ অগ্নিকাণ্ডে সহোদর ৩ ভাইয়ের ৩টি‌ বসত ঘর, ২টি রান্নারঘর, নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ  প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

চান্দিনা ফায়ার সার্ভিস আসার পূর্বেই এলাকাবাসী আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন সহোদরের পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

ভুক্তভোগীরা বলেন, আমাদের তিন ভাইয়ের বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের অবশিষ্ট কিছু রইলো না। আমাদের এখন পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে জীবন-যাপন করতে হবে। উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০