• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১৪:১০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট পাটগ্রামে কালবৈশাখি ঝড়ের কবলে ব্যাপক ক্ষয়ক্ষতি

১০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৩৬

লালমনিরহাট পাটগ্রামে কালবৈশাখি ঝড়ের কবলে ব্যাপক ক্ষয়ক্ষতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে ঘর-বাড়ি, ক্ষেতের ফসল, দোকান পাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

১০ এপ্রিল বৃহস্পতিবার ভোরে পাটগ্রাম পৌর শহরের কলেজ মোড় এলাকায় কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফায়ার ব্রিগেড পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঝরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি বলে ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার ফফিদার রহমান জানিয়েছেন।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

পাটগ্রাম কলেজ মোড় এলাকার সাদ্দাম, রাসেল, রবিউল বলেন, ঝড়ের কবলে আমাদের প্রায় ১২ থেকে ১৩ টি দোকানের টিন ও বেড়া উড়ে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।

পাটগ্রাম পৌর এলাকার কলেজ মোড়ের আকাব্বর আলী বলেন, আজ সকালে হঠাৎ ঝরে আমার ঘর উল্টে যায়। কোন মতন পরিবারের লোকজন নিয়ে জানে বেঁচে গেছি। আমি একজন দিনমজুর ঘরবাড়ি ভেঙে যাওয়ায় হতাশায় পড়ছি।

পাটগ্রাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো প্রদর্শন করেছি। ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পাটগ্রাম উপজেলা কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সাইখুল আরিফিন বলেন, কালবৈশাখি ঝড়ে ভুট্টা খেতের ক্ষতি হয়েছে। কি পরিমাণে ক্ষতি হয়েছে তা জানতে উপজেলা কৃষি অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৭

প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৪:০৬







একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:২৭