• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:২৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরের কচুয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২৪:১৪

চাঁদপুরের কচুয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর‌ রোগে আক্রান্ত হয়ে মুওয়াজ‌ (১৫ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।

৪ এপ্রিল শুক্রবার ভোরে বেলায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।

শিশু মুওয়াজের পিতা মনির হোসেন মজুমদার বলেন, বৃহস্পতিবার আমার ছেলে মুওয়াজ‌ অসুস্থ হয়ে পড়লে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে পরীক্ষা নিরীক্ষা করার পর ডেঙ্গু জ্বর রিপোর্ট পজেটিভ আসে। শুক্রবার ভোররাতে ডেঙ্গু জ্বর থেকে খিঁচুনি এসে তার মৃত্যু হয়।

এবিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সোহেল রানা বলেন, মুওয়াজ নামে এক শিশু হাসপাতালে ভর্তি ছিল। হঠাৎ করে ভোররাতে খিঁচুনি এসে তার মৃত্যু হয়। তবে কচুয়া তেমন একটা ডেঙ্গুর প্রভাব নেই। 

শুক্রবার সকালে তেতৈয়া জামে মসজিদের সামনে আওয়াজের জানাজার নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা করা হয়।

এদিকে তেতৈয়া গ্রামের পল্লী চিকিৎসক মনির হোসেন মজুমদারের শিশু পুত্র মুওয়াজের অকাল মৃত্যুতে ইউপি চেয়ারম্যান এম আকতার হোসাইনসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭