• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫৫:৫৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

৪ এপ্রিল ২০২৫ সকাল ০৯:২০:৫২

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও ১০ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ডালিম মিয়া জানান, গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মুদি মনোহারির ব্যবসা করে আসতেছি। একই এলাকার গ্রামীণ ওয়াটারের সামনে ফারুক মিয়া নামে এক ব্যবসায়ীর সাথে ইব্রাহিম, মোক্তার ও আল-আমীনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

পরে ভূলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার মঞ্জুরের ছেলে জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম ও গোলাকান্দাইল ইউনিয়ন দক্ষিণপাড়া এলাকার নাসু ফকিরের ছেলে ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ-সভাপতি রাসেল ফকিরের নেতৃত্বে অজ্ঞাত ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট করে ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ সময় ইব্রাহিম, মোক্তার, আল আমিন, শাহজাহান, মামুনসহ ১০ জনকে কুপিয়ে জখম করে।

জাহিদুল ইসলাম বাবুর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯