• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০০:০০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মাধবপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

২ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:১১

মাধবপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে চাঁন রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আঙ্গুরা হত্যার আসামি স্বামী নাজমুল মিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

২ এপ্রিল বুধবার ভোররাতে মাধবপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সুধারাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। নাজমুল উপজেলার হারিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

নিহত আঙ্গুরার পিতা মোহাম্মদ আলীর বলেন, বিয়ের পর থেকে স্বামী নাজমুল মিয়া তার মেয়ের ওপর নির্যাতন করত। এ নিয়ে একাধিকবার সালিশ-বিচার বৈঠক হয়েছে। গত সোমবার ঈদুল ফিতরের দিন সকালে আমাদের বাড়িতে ফোন করে নাজমুলের স্বজনরা জানায় আঙ্গুরা অসুস্থ। খবর পেয়ে গিয়ে দেখি, আঙ্গুরাকে খুন করে তার স্বামী নাজমুল মিয়া পালিয়ে গেছে। নাজমুল নেশাগ্রস্ত হয়ে টাকার জন্য প্রায়শই আঙ্গুরাকে মারধর করতো।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, গত ৬ বছর আগে আঙ্গুরার বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। অত্যাচার-নির্যাতন সহ্য করে আঙ্গুরা শিশু কন্যার ভবিষ্যৎ চিন্তা করে তার সংসার করেছে। কিন্তু নির্মমভাবে তাকে মেরে ফেলবে, আমরা চিন্তাও করিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এসআই শাহনুর ইসলাম জানান, আসামি নাজমুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০