• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

২৮ মার্চ ২০২৫ দুপুর ০২:৩৫:১৭

গলাচিপায় অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় টল ঘরের মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২৮ মার্চ শুক্রবার ভোররাত সাড়ে ৫টার দিকে আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

জানা যায়, মুজাফফর খন্দকার ও রবি পালের মুদি ও মনোহারি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে মোজাফফর খন্দকারের মালামাল বোঝাই গুদামও ভস্মীভূত হয়। খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এ ঘটনায় শাহআলী প্যাদার মুদি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানিতে আরও তিনটি দোকানের মালামাল নষ্ট হয়েছে।

মুজাফফর খন্দকারের ছেলে আতিকুর রহমান ও ভাগিনা মনির বলেন, ভোররাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দোকানে ছুটে আসি। এসে দেখি সব পুড়ে যাচ্ছে, কোনো মালামালই বের করতে পারিনি। ঈদ উপলক্ষে দোকান ও গুদামে প্রচুর মালামাল ছিল, এতে আমাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় চোখের সামনে দোকান পুড়তে দেখে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন মুজাফফর খন্দকার ও তার স্ত্রী কোহিনূর বেগম। তাদের গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ক্ষতিগ্রস্ত দোকান মালিক রবি পালের বাবা বাবু পাল জানান, ভোররাতে খবর পেয়ে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগেছে শুনেছি।

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব অফিসার মো. কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩