• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৯:২৪ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোলায় ৫ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

২৭ মার্চ ২০২৫ দুপুর ০১:১০:৪৪

ভোলায় ৫ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি: ভোলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা।

২৬ মার্চ বুধবার দিবাগত রাতে তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল হক এলাকা থেকে সালাউদ্দিন বাহিনীর ৫ সক্রিয় ডাকাত সদস্যকে ৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট ফ্লেয়ারসহ আটক করা হয়।

আটকরা হলো মো. হারুন দফাদার (৫০), মো. রুবেল (২৬), মো.কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও মো. ফেরদাউস ওরফে হেজু (৪০)। সকলেই চর মোজাম্মেল হক এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ডাকাত ও জব্দ অস্ত্র ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫