• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২১:১৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটির সাজেকে আগুনে পুড়ে জুমচাষীর মৃত্যু

২৬ মার্চ ২০২৫ সকাল ০৮:০৮:১১

রাঙামাটির সাজেকে আগুনে পুড়ে জুমচাষীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ে জুমের আগুনে দগ্ধ হয়ে তুহিন ত্রিপুরা (৪০) নামে এক জুমচাষী খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

২৫ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, সাজেক পর্যটন কেন্দ্রের পাশে পাহাড়ে জুমে আগুন দেয় তুহিন ত্রিপুরা। এ সময় তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়ে দ্রুত পাহাড়ের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে আগুনের মাঝে আটকা পড়েন তুহিন ত্রিপুরা। আগুনে তার শরীরের ষাট শতাংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধারে এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দিঘিনালা ও পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সন্ধ্যা ৭ ঘটিকায় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার ও থানার ওসি হুমায়ূন কবির তুহিন ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বেপরোয়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ডাকে বিজিবি। পরে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের সাথে যোগ দেয়। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম ও পানি সংকটের ফলে আগুন নিয়ন্ত্রনে আনতে অনেক সময় লাগে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪