• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২১:৫৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জের সাবেক এমপি মেহেরপুরে গ্রেফতার

২৫ মার্চ ২০২৫ সকাল ০৮:১২:৪৬

কিশোরগঞ্জের সাবেক এমপি মেহেরপুরে গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ মার্চ সোমবার ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আফজাল সুজের মালিক। আশ্রয়দাতা মামুন আফজাল সুজ কোম্পানির কর্মচারী।

মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সোমবার ভোরে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ জন্য সীমান্তের একটি চক্রের সাথে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন তিনি।

আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এই এমপির অবস্থান শনাক্ত করে পুলিশ। কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুর পৌঁছালে তাঁদের হাতে সোপর্দ করা হবে আফজাল হোসেনকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭