• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০৯:০১ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

রিয়া গোপের নামে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নামকরণ

২৪ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:৪১

রিয়া গোপের নামে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নামকরণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নগরীর একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে শহিদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদলে করা হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে ছাদে খেলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ছয় বছরের রিয়া গোপ।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সবমিলিয়ে এদিন বিভাগীয় পর্যায়ে দুটি ক্রীড়া স্থাপনা-স্টেডিয়াম, জেলা পর্যায়ে ১৬টি ও উপজেলা পর্যায়ে দুটি স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬