• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪১:০৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

অস্ত্রের মুখে জিম্মি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

২৩ মার্চ ২০২৫ দুপুর ১২:৪২:৪৫

অস্ত্রের মুখে জিম্মি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

২২ মার্চ শনিবার সন্ধ্যায় গোড়াই-সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন, রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জানা যায়, মির্জাপুর উপজেলার অন্যতম বৃহৎ গরুর হাট হচ্ছে কাইতলা গরুর হাট। শনিবার ছিল সাপ্তাহিক হাটবার। ভুক্তভোগী ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকার যোগে ফিরছিলেন। পথিমধ্যে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচ ব্যবসায়ীদের প্রাইভেটকারটির গতিরোধ করে এলোপাথাড়ি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

পরে ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়।

গরু ব্যবসায়ী পিয়ারোল জানান, ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০