• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:৪০ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস!

২০ মার্চ ২০২৫ দুপুর ০২:৩০:২৮

নলডাঙ্গায় বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস!

নলডাঙ্গা, (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। শুনতে অবাক লাগলেও ওই এলাকায় ঘোড়ার মাংসের ব্যবসা এখন জমজমাট। এই মাংসের দামও ক্রেতাদের হাতের নাগালে। কেজিতে বিক্রি হচ্ছে মাত্র ৩০০ টাকা কেজি দরে।

জানা গেছে,উপজেলার মাধনগর ভট্টপাড়ার পূর্বপাড়ায় ৩টি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া জবাই করে বিক্রি করা হয়। এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে উপজেলার মাধনগর ভট্টপাড়াসহ ওই এলাকাসহ আশেপাশের এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মাধনগরের স্থানীয় এলাকাবাসী, আল আমিন, শহিদুলসহ অনেকেই জানান, বুধবার বিকাল থেকে সন্ধার চলে ঘোড়ার মাংস বিক্রি। অনেকেই এই ঘোড়ার মাংস ক্রয় করেছে।
এছাড়া এলাকার অনেকে মনে করছেন ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলেও মন্তব্য করেছেন অনেকে।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজার চাষ, গাছসহ যুবক গ্রেফতার

ঘোরার মাংস বিক্রেতা ফরমাজুল বলেন, এই মাংস খেতেও গরুর মাংসের চেয়ে সুস্বাদু। অনেকে এই মাংস নিয়েছে। তেমন চর্বি নাই। ৩০০ টাকা কেজিতে মাংস বিক্রি করছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার গণমাধ্যমকে জানান, ঘোড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছি। নিয়মানুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, এর জন্য ডাক্তারি সার্টিফিকেট আমাদের কাছ থেকে নিতে হয়। কিন্তু ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট আমাদের কাছ থেকে নেওয়া হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮


ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৪৩