• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৪৬:৩৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ভোলায় দেশীয় অস্ত্রসহ কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জলদস্যু আটক

১৯ মার্চ ২০২৫ দুপুর ১২:১৬:১৮

ভোলায় দেশীয় অস্ত্রসহ কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জলদস্যু আটক

ভোলা (উত্তর) প্রতিনিধি: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩টি বোটসহ কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জলদস্যু আটক।

১৯ মার্চ বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর জলদস্যু মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদারকে (৩৮) ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩টি বোটসহ আটক করা হয়।

আটক জলদস্যুরা সকলে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।

তিনি আরও বলেন, আটক জলদস্যু, জব্দ করা অস্ত্র, মাদক ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩