• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:১৪:৪৪ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

শহীদ পলাশের পরিবারকে আব্দুস সালাম পিন্টুর ঈদ উপহার

১৭ মার্চ ২০২৫ দুপুর ১২:৫২:১৭

শহীদ পলাশের পরিবারকে আব্দুস সালাম পিন্টুর ঈদ উপহার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের সন্তান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফিরোজ তালুকদার পলাশের পরিবারকে ঈদ উপহার তুলে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। ঈদ উপহারের মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা।

১৬ মার্চ শনিবার পরিবারের সদস্যদের হাতে এসব  উপহার তুলে দেন তিনি। 

এসময় শহীদ পলাশের পরিবারের সদস্যরা আব্দুস সালাম পিন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের প্রতি এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

বিএনপির এই নেতা বলেন, শহীদ পলাশ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ চিরস্মরণীয়। ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন আব্দুস সালাম পিন্টু।

স্থানীয় নেতাকর্মীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি শুধু একটি উপহার নয় বরং শহীদ পরিবারের প্রতি ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন ফিরোজ তালুকদার পলাশ। তাকে রাষ্ট্রীয়ভাবে শহীদের স্বীকৃতি দেওয়া হয়নি, তবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তিনি ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩