• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১৩:৪৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

সিংড়ায় অগ্নিকাণ্ডে ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

৮ মার্চ ২০২৫ দুপুর ০২:৪০:৪১

সিংড়ায় অগ্নিকাণ্ডে ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মুজিবর রহমান নামে এক ব্যক্তির বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

৭ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিংগইনের ভাটোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গ্রামের মুজিবর রহমানের বাড়ির বৈদ্যুতিক ড্রপ তার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিংড়ার চৌগ্রাম ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মুজিবর রহমানের ৫টি ঘর।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

মুজিবর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় ইফতার শেষে আমরা জরুরি কাজে বাড়িতে তালা দিয়ে বাহিরে যাই। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়িতে আসি। কিছু বুঝে ওঠার আগেই সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল সড়াতে পারিনি। আগুনে ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, জমির দলিল ও অন্যান্য কাগজপত্রসহ ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ওই গৃহকর্তা মুজিবর।

সিংড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এমন ভয়াবহ অগ্নিকাণ্ড বলার মত ভাষা নেই। আমরা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে দাঁড়াবো।

সিংড়া চৌগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল শাহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৭

প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৪:০৬







একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:২৭