• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোলায় নিহত নুরে আলম ও রহিমের পরিবারকে হাফিজ ইব্রাহিমের আর্থিক সহায়তা

৫ মার্চ ২০২৫ বিকাল ০৫:৫০:৩৫

ভোলায় নিহত নুরে আলম ও রহিমের পরিবারকে হাফিজ ইব্রাহিমের আর্থিক সহায়তা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলায় নিহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

৫ মার্চ বুধবার সকালে ভোলা জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ফজলুর রহমান বাচ্চু মিয়ার বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের পরিবারকে দুই লাখ টাকা এ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় টেলি- কনফারেন্সে হাফিজ ইব্রাহিম বলেন, ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারের হাতে নিহত আব্দুর রহিম ও নুরে আলমের রক্ত কখনও আমরা বৃথা যেতে দেব না। আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে, বিএনপি সব সময় এই শহীদ পরিবারের পাশে থাকবে।”

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু, দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, যুবদল নেতা আবু হেনা রিয়াজ, খন্দকার জুলু প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬