• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৬:০০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

২ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৪:১৩

কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গণি মিয়া (৩৪) ও শরিফুল ইসলাম (৩২) দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

১ মার্চ শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার নাজিখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক গণি মিয়া বাছড়া মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে ও শরিফুল ইসলাম গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদেরকে নিজ বাড়ি থেকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটক দুইজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদকসেবন ও বিক্রি করে আসছিল বলে জানা যায়।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. সোহেল রানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের  জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২