• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৩:২৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কর্মচারীর গায়ে হাত তোলাসহ নানা অভিযোগে ইউএনওকে অপসারণ

২৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৩৯:৫২

কর্মচারীর গায়ে হাত তোলাসহ নানা অভিযোগে ইউএনওকে অপসারণ

পঞ্চগড় প্রতিনিধি: কর্মচারীর গায়ে হাত তোলাসহ নানা অভিযোগের ভিত্তিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকতাকে (ইউএনও)’ অপসারণ করা হয়েছে। এর আগে জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে একটি আবেদন করেন ছাত্র ও জনতার পক্ষে ছাত্র প্রতিনিধি হয়রত আলী।

২৬ ফেব্রুয়ারি বুধবার ছাত্র ও জনতার পক্ষে ছাত্র প্রতিনিধি হয়রত আলীর স্বাক্ষরিত একটি আবেদন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

লিখিত অবেদন সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি জনসাধারণ ও অন্যান্য কর্মচারীর সাথে অশালীন ব্যবহার করেন, এমনকি তিনি কর্মচারীর গায়ে হাত তুলেন। তাছাড়া, ইউএনও একজন মাদকাসক্ত ব্যক্তি।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এর আগেও একাধিক বার ইউএনও ফজলে রাব্বির বিরুদ্ধে অভিযোগ এনে ৪ নং শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান ফেইসবুকে লাইভে অভিযোগ করেন। এরপর তেঁতুলিয়ার ছাত্র সমন্বয়ক হয়রত আলী ফেইসবুকে ফজলে রাব্বিকে অপসারণের দাবি করেন।

গত ২৫ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার ছাত্রনেতা হামিদুল হাসান লাবুর নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় হামিদুল হাসান লাবু বলেন, অভিযুক্ত ইউএনও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অশালীন আচরণ করেন। পথসভায় ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও অপসারণের দাবি জানানো হয়।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, আবেদনের প্রেক্ষিতে ইউএনওকে অপসারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২