• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৩:৪৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

হালুয়াঘাটে নিখোঁজের দুই দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

২৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:২০:৪২

হালুয়াঘাটে নিখোঁজের দুই দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের দুই দিন পর গাঙ্গিনাপাড় নদী থেকে মানসিক ভারসাম্যহীন সমুরতেজান (৬৫) নামে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর ইউনিয়নের গোপীনগর এলাকার হোসেন আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা গত দুই দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। স্থানীয়ভাবে মাইকিং করে তার কোনো খোঁজ পায়নি পরিবার।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনা নদীতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করে পরিবার।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে নদীতে কোনোভাবে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০