• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৪:৫৭ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

মানুষ নির্বাচনের জন্যই এত বছর অপেক্ষা করেছে : দিপু ভূঁইয়া

২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮:০৮

মানুষ নির্বাচনের জন্যই এত বছর অপেক্ষা করেছে : দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, দ্রুত নির্বাচন দিন। মানুষ নির্বাচনের জন্যই এত বছর অপেক্ষা করেছে। নির্বাচিত সরকারই পারে এসকল অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মেট্রোহল মোড়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

দিপু ভূঁইয়া বলেন, সিপিডির হিসাব অনুযায়ী খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা সিন্ডিকেটের মাধ্যমে দেশ পরিচালনা করছে। আমি সরকারের কাছে আবেদন করবো এ সিন্ডিকেট যেন ভেঙে দেয়া হয়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিনি বলেন, শেখ হাসিনা তার দোসরদের দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে দিয়েছে। আমরা দাবি জানাই তাদের শাস্তির আওতায় আনার জন্য।

তিনি আরো বলেন, আজ পিলখানা হত্যা দিবস। এই হত্যার মাধ্যমে ওরা দেশের মানচিত্র পরিবর্তিত করে দিতে চেয়েছিল। আমরা আশা করবো এ সরকার যেন সেসকল খুনীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬