• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০৫:২৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

২৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৭:৩৪

গলাচিপায় নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ জনগণের আয়োজনে দিঘীর পাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও দাবি সম্বলিত পোস্টার, ফেস্টুন নিয়ে অংশ নেয়। এর আগে গলাচিপা থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, সাধারণ শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণ সংহতি প্রকাশ করে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানজিলা ইসলাম শিমু, উম্মে হাবিবা ওয়াফা, ইশরাত জাহান অহনা, গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী নাঈমা হক মেঘলা, ছাত্রদলের রিসাত রায়হান, ছাত্রশিবিরের কাজী খায়রুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. রকিবুল ইসলাম ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী কাজী শাওন।

এসময় বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। তারা বলেন, দেশজুড়ে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, "আমরা চাই, আমাদের মা-বোনেরা যেন নিরাপদে চলাচল করতে পারে। আর কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয়। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।"

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সচেতন নাগরিক ও অভিভাবকরা। তারা সবাই একসুরে নারীদের প্রতি চলমান সহিংসতা বন্ধের দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬