• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:০৬ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেফতার

২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০৭:৪২

ঘোড়াঘাটে কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে ইউনিয়ন কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ১০টার দিকে বুলাকীপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বুলাকীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর ইসলাম (৩৮) ও সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম (৪০)। জিয়াউর ইসলাম রঘুনাতপুর এলাকার মৃত শমসের আলীর ছেলে। জাইদুল ইসলাম ভেলাইন দক্ষিণপাড়া এলাকার মৃত আকবার আলীর ছেলে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড চারমাথা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেফতার করে আসামিদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪





তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯