• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:২৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ড্রাম ট্রাক খাদে পড়ে কিশোরের মৃত্যু

২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:০৬

দোয়ারাবাজারে ড্রাম ট্রাক খাদে পড়ে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক উল্টে খাদে পড়ে আব্দুল্লাহ নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২৩ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর স্লুইচ গেটের পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই কিশোর সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের আব্দুল কাদিরের পুত্র।

স্থানীয়রা জানান, হাওর রক্ষা বাঁধের একটি কাজে ড্রাম ট্রাকে করে মাটি আনতে যায় ট্রাক চালক আব্দুল মুকিত ও তার ভাগনে আব্দুল্লাহ। পরে সড়ক থেকে জমিতে নামতে গিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালক ও তার ভাগনে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ নামের ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হাসান জানান, ফসলরক্ষা বাঁধের কাজে মাটি আনতে গিয়ে ড্রাম ট্রাক উল্টে চালকের ভাগনে নিহত হয়েছেন। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০