• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৫৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ঘূর্ণিঝড় মোখা: আতঙ্কে মেঘনা পাড়ের মানুষ

১৩ মে ২০২৩ সন্ধ্যা ০৭:২৫:৩৪

ঘূর্ণিঝড় মোখা: আতঙ্কে মেঘনা পাড়ের মানুষ

মোঃ মিলন সরদার: আসন্ন ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে আতঙ্কে বয়েছেন বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা পাড়ের জেলেসহ সাধারণ মানুষ। দুর্যোগের হাত থেকে এই জনপদের মানুষদেরকে বাঁচাতে বিভিন্ন ধরনের ব্যবস্থা হাতে নিয়েছে দুই উপজেলা প্রশাসন।  

দুই উপজেলা সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলায় ১০৭টি ও হিজলা উপজেলায় ৫৭টি সাইক্লোন সেন্টার প্রস্তুত করা হয়েছে। মজুদ করা হয়েছে শিশু খাদ্যসহ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ট্যাবলেট।

হিজলা ও মেহেন্দিগঞ্জের মেঘনা পাড়ের জেলে ও সাধারণ মানুষকে নিরাপদ স্থানে নেয়ার পাশাপাশি খাবার, জেনারেটর, গ্যাসের চুলাসহ সকল ব্যবস্থা করে দেওয়ার জন্য বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ প্রয়োজনীয় সকল নির্দেশনা প্রদান করেছেন। মেঘনা পাড়ের চর অঞ্চলের খেটে খাওয়া মানুষদেরকে ঘূর্ণিঝড় মোখা থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। পাশাপাশি গবাদি পশুসহ নৌযান ও জাল নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন।

এদিকে এসব এলকায় সতর্কমূলক নির্দেশনাসহ বিভিন্ন পয়েন্টে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে বলে জানান মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার।

তারা বলেন, এই দুর্যোগ থেকে মেঘনা পাড়ের মানুষ ও জেলেসহ গবাদি পশু নিরাপদ স্থানে রাখার সকল ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭