• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:১৯:৫৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ী থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী দোলা গ্রেফতার

১৭ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৯:৫৬

ফুলবাড়ী থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী দোলা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা আক্তার দোলাকে (২৭) গ্রেফতার করেছে থানা পুলিশ।

Ad

১৬ ফেব্রুয়ারি রোববার রাত ৯টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দোলনা আক্তার দোলা একই গ্রামের দুলাল হোসেনের কন্যা।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us