• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৪:৫২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়ি উপজেলা ভূমি কর্মকর্তাকে বান্দরবানে বদলি

১৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:১০:৪৪

ফটিকছড়ি উপজেলা ভূমি কর্মকর্তাকে বান্দরবানে বদলি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এদিকে এ ঘটনার পরপরই তাকে বান্দরবানে বদলির আদেশ দেয়া হয়েছে।

Ad

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের সুয়াবিল এলাকায় অবৈধ উপায়ে টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালান এসিল্যান্ড আব্দুল্লাহ আল আমিন। সেখান মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করে তার হেফাজতে নিয়ে আসা হয়।

Ad
Ad

পরদিন ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানার বিনিময়ে এস্কেভেটর ও গাড়ি দুটিকে ছেড়ে দেয়া হলেও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার রশিদে দেখানো হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, জরিমানার অঙ্ক ১ লক্ষ ৬০ টাকা বলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেদিনের আদায়কৃত অর্থের রশিদ দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নে এসিল্যান্ড জানান, যেদিন গাড়িগুলো ছাড়িয়ে নেয় সেদিন ছুটিতে যাচ্ছিলাম, তাড়াহুড়ার কারণে রশিদ দিতে পারিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ নিয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে তাঁর বদলির আদেশের ব্যাপারে বিভাগীয় কমিশনার ভালো বলতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us