• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা ভাদ্র ১৪৩৩ রাত ০২:৩৬:১০ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকের আত্মহত্যা

১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:২৮:০৩

মহাদেবপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকের আত্মহত্যা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকার উপর অভিমান করে কলেজ শিক্ষার্থী সোয়াইব হোসেন (১৭) আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে ১০ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার রাইগাঁ ইউপির মাতাজিহাট কৃষ্ণপুর গ্রামে। নিহত সোয়াইব হোসেন কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও মাতাজি হাট বিএম কলেজের ২য় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোয়াইবের সাথে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। প্রেমিকার উপর অভিমান করে সোমবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সোয়াইব।

মহাদেবপুর থানার ওসি হাশমত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১





হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
১৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৭:২৪