• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩২:১৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

তালিকা থেকে বাদ ১৬ লাখ মৃত ভোটার

১১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৫১:০৫

তালিকা থেকে বাদ ১৬ লাখ মৃত ভোটার

মানিকগঞ্জ প্রতিনিধি: জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এবার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার।

১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ফলে এবার প্রায় ১৬ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন। এতে ভোটার তালিকায় কারচুপির সুযোগ কমবে। আমরা চাই, অতীতের ভুল শুধরে ভালো একটি নির্বাচন উপহার দিতে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে এবং সেই অনুযায়ী কাজ করবে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী এবং জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২