• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৯:৩২ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা আটক

১০ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫৬:০৫

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অবৈধ বিদেশি পিস্তলসহ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা সোহেল রানাকে (৩৪) আটক করেছে পুলিশ।

১০ ফেব্রুয়ারি সোমবার ভোর সাড়ে ৩টার দিকে পৌরশহরের গোবিন্দনগর বিসিক এলাকা থেকে অস্ত্রসহ সোহেল রানাকে আটক করে সদর থানা পুলিশ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানা অফিসার ইনচার্জ শহীদুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। বাড়ি তল্লাশির সময় সোহেল রানার শয়ন কক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়৷প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা এই অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

জানা গেছে, আটক সোহেল রানা ঠাকুরগাঁও রোড এলাকার মৃত খোরশেদ আলীর (মংলু মেকারের) ছেলে এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮




ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭