• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:০৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গুইমারায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১০ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৫০:৪১

গুইমারায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট অভিযান ঘোষণার পর ৯ ফেব্রুয়ারি রোববার রাতে গুইমারাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

অভিযান চালিয়ে গুইমারার বড়পিলাক গ্রামের অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জলের ছেলে আ. রহিম প্রকাশ রিপন, বাবুল মিজির ছেলে সোহাগ মিজি ও মৃত আব্বাস আলীর ছেলে আজিজুলকে আটক করা হয়েছে। 

পুলিশ সূত্র জানায়, আটক ৪ জনই ছাত্রলীগের সাথে জড়িত। এরমধ্যে সোহাগ মিজি বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।

ছাত্রলীগ কর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। যার মামলা নং ০১ আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯