• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৩:৩১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:২৭:০২

সৈয়দপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

৭ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় গ্রন্থাগার দিবস পালন করে সৈয়দপুর সেতুবন্ধন পাঠাগার। সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুরে জাতীয় গ্রন্থাগার দিবসে নানা কর্মসূচির আয়োজন ছিল।

দিনব্যাপী কর্মসূচির আওতায় ছিল আলোচনা সভা, পুস্তক পাঠ, কবিতা আবৃত্তি এবং পুরস্কার বিতরণ।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

সেতুবন্ধন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাজারীরহাট দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী মো. আফজালুল হক।

প্রধান বক্তা ছিলেন, আলহুদা একাডেমির শিক্ষক ও সেতুবন্ধন পাঠাগারের সদস্য মো.ফারুক হোসেন (লেবু)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. রজব আলী, সেতুবন্ধন পাঠাগারের সদস্য মো. মোজাম্মেল হক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩