• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৩:০৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত

৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৫০:৩৪

নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তা ইসলাম (২২) নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলি করে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি ভাঙচুর করা হয়েছে ইউপি স্থানীয় চেয়ারম্যানের বাড়ি।

৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নে শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের বাসিন্দা ও ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেলের চাচাতো ভাইয়ের স্ত্রী।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই শ্রীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেল ও সোহেল ভোন্ডারের মধ্যে বিরোধ ছিল। শুক্রবার দুপুরে সোহেল ভেন্ডারের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়।

এসময়ে চেয়ারম্যানকে না পেয়ে তাদের পরিবারের উপর গুলি বর্ষণ করে তারা। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ওই নারী। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০