• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৪৮:৩৯ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

ভূঞাপুরে নসিমন কেড়ে নিল মাদ্রাসায় পড়ুয়া শিশুর প্রাণ

৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:২৩:০০

ভূঞাপুরে নসিমন কেড়ে নিল মাদ্রাসায় পড়ুয়া শিশুর প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমন গাড়ি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে হুজাইফা আলিফ মন্ডল (১২) নামে মাদরাসায় পড়ুয়া এক শিশু ছাত্র নিহত হয়েছেন।

৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। হুজাইফা আলিফ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের একলাছের ছেলে। তিনি শালদাইর হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গোবিন্দাসী থেকে বাইসাইকেল চালিয়ে শিশুটি বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সে বাগবাড়ী এলাকায় পৌঁছালে ভূঞাপুর থেকে আসা একটি বাঁশবোঝাই নসিমন গাড়ি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে ছিট পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নসিমন গাড়িটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেমিতে ওঠার লড়াইয়ে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া
সেমিতে ওঠার লড়াইয়ে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩৭:৫০



ওয়ালটনে চাকরির সুযোগ
ওয়ালটনে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:১৯

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:৫১

পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৭:৫৯


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:২৪

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০৬