• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০৮:৫০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:৫৭:৩৪

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই বন্ধু হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইরাজ খানের ছেলে ওয়ালিদ খান (১৯) ও একই গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে সিয়াম মোল্লা (১৯)। তারা দু’জনেই কাশিয়ানীর রামদিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে দুই বন্ধু মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিল। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুজন মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওয়ালিদ খানকে মৃত ঘোষণা করেন। আহত সিয়াম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭