• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৯:৩০ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে প্রতিবাদ

৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩৫:৪৬

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে প্রতিবাদ করেছেন আলু চাষীরা। এ সময় দাম কমিয়ে পূর্বের মূল্য নির্ধারণের জন্য আল্টিমেটাম দিয়েছে কৃষকরা।

৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলার ঢোলারহাটে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কে আলু ফেলে এই কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষুব্ধ কৃষকরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে ৪/৫ টাকা ভাড়া দিতে হতো। এবার তা দ্বিগুণ বৃদ্ধি করে ৮ টাকা নির্ধারণ করেছেন হিমাগার মালিকেরা। আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে হিমাগারে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাষীরা। পাশাপাশি মহাসড়ক অবরোধ করার হুমকিও দেন তারা।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রুহিয়া থানা কৃষক দলের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইসারুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮




ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭