• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:১৮:০৫ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ককে হত্যার ঘটনার আটক ৩

৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১০:৫৭

নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ককে হত্যার ঘটনার আটক ৩

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে হেসাখাল ইউপি খিলপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে ও চার সন্তানের জনক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়ার (৪৫) উপর হামলা করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

২ ফেব্রুয়ারি রোববার নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় রোববার দুপুরে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সমর বড়ুয়া।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ শাহিনের মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী

আটকরা হলেন উপজেলার বটতলী ইউপির কাশিপুর গ্রামের ফারুক, পৌরসভার গোত্রশাল গ্রামের হেলাল ও আফছার।

এ ঘটনায় স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী নেতাকর্মীরা।

জানা যায়, ১ ফেব্রুয়ার শনিবার সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী নেতাকর্মীরা উপজেলার বাসন্ডা গ্রামের হায়াতুন নবীর বাড়ী থেকে সামাজিক অনুষ্ঠান শেষ করে পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে বিএনপির মতবিনিময় সভায় যোগ দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলাকায় সেলিম ভূঁইয়ার মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী কামাল, মোবারক, কুতুব, মমিন ও লিটন।

আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মী গ্রেফতার

এ সময় তারা দেশীয় অস্ত্র-শস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সেলিম ভূঁইয়াকে হত্যা করে। বাকী দু’জনকে বেড়ধক পিটিয়ে গুরত্বর আহত করে ফেলে চলে যায়।

প্রত্যক্ষদর্শী গুরুতর আহত আবুল কালাম বলেন, আমরা দাওয়াত খেয়ে কাকৈরতলা বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার পৌঁছলে আগ থেকে উৎপেতে মোবাশ্বেরের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে।

এসময় আমরা তাদের দেখে মোটরসাইকেল ঘুরানোর চেষ্টা করলে ৭০/৮০ জনের একটি গ্রুপ আমাদেরকে বেড়ধক পিটাতে থাকে।

আরও পড়ুন

মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আত্মহত্যার চেষ্টা স্বামীর

একপর্যায়ে পৌর স্বেচ্ছাসেবকদল নেতা আলীর মোটরসাইকেলের পেছনে বসে থাকা সেলিম ভূঁইয়া দৌড় দিলে তাকে ঘেরাও করে লাঠিসোঁটা ও হাতুড়ি দিয়ে পিটাতে থাকে। তার মৃত্যু নিশ্চিত করে তারা চলে যায়।

এ বিষয়ে থানার ওসি এ, কে, ফজলুল হক বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছে। পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪



প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০


৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৩



জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৭:৪৮