• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১১:১০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় পাউবো অফিসে মুখোশধারী দুর্বৃত্তদের গুলি

২ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:২১:৩২

কুষ্টিয়ায় পাউবো অফিসে মুখোশধারী দুর্বৃত্তদের গুলি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে এলোপাথাড়ি গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

২ ফেব্রুয়ারি রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এসময় ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন’র কর্মী সম্মেলন অনুষ্ঠান চলছিল। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জানা গেছে, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন’র কর্মী সম্মেলন চলছিল। দুপুর ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে এলোপাথাড়ি গুলি করে। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে দুর্বৃত্তরা এসে গুলি করে আবার ওইদিক দিয়েই পালিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের অনুষ্ঠান চলাকালীন অবস্থায় গুলির ঘটনা ঘটেছে। এতে আমরা আতঙ্কে পড়ে যাই। দিনে দুপুরে এই ধরনের দুর্বৃত্তদের গুলিবর্ষণ মারাত্মক ধরনের আতঙ্কের বিষয়। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা ধারণা করতে পারছি না। কি কারণে এই ঘটনা ঘটেছে সেটাও জানি না। সরকারি অফিসে এই ধরনের দুর্বৃত্তদের গুলিবর্ষণ মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, দুপুরে দিকে গুলির ঘটনা ঘটেছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০