• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:১০:২৬ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু

৩০ জানুয়ারী ২০২৫ রাত ০৯:১৭:৪২

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-মধুপুর সড়কের করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জামালপুর সদরের নারায়ণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত মুনসফ আলীর ছেলে মো. নুর জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, জামালপুর শহরের গেইটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল ও সরিষাবাড়ী উপজেলার নখদাইর এলাকার আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির। এ সময় আমজাদ ফকির আহত হয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বালুবোঝাই ট্রাক। এতে ঘটনাস্থলেই চালকসহ ৪ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরের দিকে আসা যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় সরিষাবাড়ী থেকে ঢাকামুখী একটি ট্রাক। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:২৩