• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০৯:১০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

৩০ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৪৪:৫৮

দোয়ারাবাজারে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা জসিম উদ্দিন আওয়ামী লীগ আমলে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ জনসাধারণের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এছাড়া স্থানীয় এমপির আস্থাভাজন হওয়ায় সরকারি উন্নয়ন কাজ নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়া নামে-বেনামে ভুয়া প্রকল্প সৃষ্টি করে লুটপাট, সরকারি ভূমি থেকে পাথর চুরি, স্থানীয় স্কুলের ফান্ড তছরুপের অভিযোগ ছিল যুবলীগ নেতা জসিমের বিরুদ্ধে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গেল বছরের নভেম্বরে দোয়ারাবাজার থানায় এই মামলাটি দায়ের হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭