• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫৫:৪৫ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৯:০৫

জামালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে জেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন খানের সভাপতিত্বে ও মো. আলী আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুমি আক্তার।

Ad
Ad

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি আফসানা তাসলিম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোছা. আফরিন আকতার মনিসহ জেলার সকল উপজেলার শিক্ষা অফিসার ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও দর্শনার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

Ad

সরিষাবাড়ি উপজেলার ছাতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম মাদারগঞ্জ উপজেলার চর বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলের খেলায় মাদারগঞ্জের চর বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১:০ গোলে পরাজিত করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us