• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৯:৪১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পাইকগাছায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৯ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৩:০৮

পাইকগাছায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার গড়ুইখালী এলাকা থেকে হুরায়রা (১১) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৭ জানুয়ারি সোমবার রাতে উপজেলার গড়ুইখালী এলাকায় এ ঘটনা ঘটে।

২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের গড়ুইখালী গ্রামের খানজাহান গাজীর মেয়ে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গড়ুইখালী গ্রামের খানজাহান গাজীর ৫ম শ্রেণিতে পড়ুয়া মানসিক ভারসাম্যহীন হুরায়রা নামের ওই শিক্ষার্থী সোমবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল। তার মা রান্না ঘরে কাজে ব্যস্ত ছিল। সন্ধ্যা ৬টার দিকে তিনি পান খাওয়ার উদ্দেশ্যে বসত ঘরে গিয়ে দেখেন তাদের মানসিক ভারসাম্যহীন মেয়ে হুরায়রা গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে, পরে তারা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃ্ত্যুর মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩